চট্টগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেলে ঈদগাঁওয়ের দুই বন্ধুর মৃত্যু

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজার থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হলেন কক্সবাজারের ঈদগাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ শহীদ। আশংকাজনক অবস্থায় আছেন আবিফ আবদুল্লাহ। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকেই মৃত ঘোষণা করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শহীদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে পরিবারের সদস্যরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।