উখিয়ার কোর্টবাজারে নিয়মিত রোগী দেখবেন শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শাহ ইমরান (সেজান)

নিজস্ব প্রতিবেদক, কক্সটিভি :: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান শুরু করেছেন শিশুস্বাস্থ্য, মেডিসিন ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহ ইমরান (সেজান)। তিনি এমবিবিএস, এমসিজিপি (শিশু) এবং ডিওসি (চর্ম ও যৌন) ডিগ্রিধারী। এছাড়াও ডায়াবেটিস, নিউট্রিশন ও পেইন ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বর্তমানে ইউনিয়ন হাসপাতাল পিএলসি, কক্সবাজারে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। জানা গেছে, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি কোর্টবাজারের মনু মেম্বার মার্কেট (কাঁচা বাজারের সামনে) অবস্থিত মেসার্স আলমগীর মেডিসিন পয়েন্টে রোগী দেখবেন। তার চিকিৎসাসেবার মধ্যে রয়েছে শিশুস্বাস্থ্য, চর্মরোগ, জ্বর, দীর্ঘস্থায়ী কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, অ্যাজমা, নিউমোনিয়া, পেটের ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, জন্ডিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী ব্যথা এবং বিভিন্ন যৌন সমস্যার চিকিৎসা। চিকিৎসা নিতে আগ্রহীরা সিরিয়ালের জন্য ০১৩২৩-২৫০৭৬৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া চিকিৎসকের ব্যক্তিগত যোগাযোগ নম্বর ০১৫৩৩-৬৯২৪৬৯। স্থানীয়রা আশা করছেন, উখিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের এ উদ্যোগ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ ও সুলভ করবে।