রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Thursday, June 25, 2026
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকায় রহস্যজনক মৃত্যু হওয়া ওয়ানরাখাইন নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ ঘরের ভেতরে ওয়ানরাখাইনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রামু থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত ওয়ানরাখাইন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের একজন কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটির প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর পেছনে কোনো রহস্য বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।



