এবার কক্সবাজার জেলার এইচএসসি পরীক্ষাও স্থগিত
Tuesday, July 07, 2026
শফিউল শাহীন, কক্সটিভি::
বৈরী আবহাওয়া, টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে কক্সবাজার জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানিয়েছে।
জানা গেছে, পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে পার্বত্য অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তের ফলে কক্সবাজার জেলার পরীক্ষার্থীরাও এ স্থগিতাদেশের আওতায় এলেন।
পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে। নতুন পরীক্ষার তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে।



