আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন
Wednesday, July 15, 2026
কক্সটিভি স্পোর্টস ডেস্ক::
আর্জেন্টিনা-ইংল্যান্ড দুদলের মূল ভরসা দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইন। ছবি : এএফপি
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আজ বুধবার (১৫ জুলাই) দিনগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।ফুটবলের অন্যতম ঐতিহাসিক এই দ্বৈরথকে কেন্দ্র করে অতীতের উত্তেজনাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ম্যাচকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আটলান্টা পুলিশ জানিয়েছে, দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ১৯৮২ সালে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধ, যা ৭৪ দিন স্থায়ী হয়েছিল, এখনও দুই দেশের সম্পর্কের একটি সংবেদনশীল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
এক বিবৃতিতে আটলান্টা পুলিশ বিভাগ জানায়, আসন্ন সেমিফাইনাল ম্যাচ ঘিরে আটলান্টার প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং বিপুল সংখ্যক বাসিন্দা ও দর্শনার্থীকে স্বাগত জানাচ্ছে। এই প্রেক্ষাপটে আটলান্টা পুলিশ বিভাগ শহরজুড়ে জননিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
অতিরিক্ত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে এবং ইভেন্ট ভেন্যু, বিনোদন এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ যাতে সবার জন্য নিরাপদ ও উপভোগ্য করা যায়, সেটি নিশ্চিতে কাজ করছে স্থানীয় পুলিশ।



