অবৈধ অস্ত্র উদ্ধারে জেলায় শ্রেষ্ঠ অফিসার রামু থানার এসআই নিক্সন চৌধুরী

তানিম হোসেন ইমন, রামু::: কক্সবাজার জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অসামান্য অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন রামু থানার সাব-ইনস্পেক্টর (এসআই) নিক্সন চৌধুরী। জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় কক্সবাজারের মান্যবর পুলিশ সুপার (এসপি) তাঁর হাতে এই বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেন। রামু থানা এলাকায় অপরাধ দমন ও অস্ত্র উদ্ধারে বিশেষ পারদর্শিতা প্রদর্শনের জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই নিক্সন চৌধুরী মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এ ধরনের সম্মাননা ও স্বীকৃতি কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে আমাদের আরও অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমাদের কাজের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে।"