ইনানীর বড় বটতলীর নুরুল আমিন আর নেই
Tuesday, August 25, 2026
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী বড় বটতলী এলাকার বাসিন্দা মরহুম রশিদ আহমেদের ছেলে জনাব নুরুল আমিন (প্রকাশ নূরু) আর নেই। তিনি ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম নুরুল আমিনের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।



