উখিয়ায় হত্যা মামলায় ৩ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Monday, September 14, 2026
আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় দায়ের করা একটি হত্যা মামলায় চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—মিজানুর রহমান সিকদার, মো. হাশেম সিকদার, জিসান ও শামসু ড্রাইভার।
আদালত সূত্রে জানা যায়, উখিয়ায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে মামলাটিকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা চলছে। তবে মামলার অভিযোগ ও আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে বিচারাধীন। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনগতভাবে আসামিদের নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



