কক্সটিভি প্রতিবেদক:::
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ উখিয়া উপজেলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আক্তার। অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
পালং প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠনের পক্ষ থেকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে তাঁর সহযোগিতা ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।
আমরা আশা করি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধিতে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন।
সবার জন্য নিরাপদ চলাচল, সমান অধিকার ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক।



