সংবাদ বিজ্ঞপ্তি ::
জাহাজ মালিকদের সংগঠন সী-ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) এর কার্যকরী কমিটি পুর্নগঠন হয়েছে।
১৫ অক্টোবর রাজধানী ঢাকাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে লায়ন এম.নজরুল ইসলামকে সভাপতি, হোসাইন ইসলাম বাহাদুরকে সাধারণ সম্পাদক ও আকতার নুরকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়।
এতে ইঞ্জিনিয়ার আবদুর রশিদকে প্রধান উপদেষ্টা করে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম এমপি ও শিবলুল আযম কোরেশীকে সংগঠনের উপদেষ্টা মনোনিত করা হয়।
এছাড়া তাসমিনা ফখরুল ও ড. এম. এ. মতিন সহসভাপতি, সৌমিতা রায় যুগ্ম সাধারণ সম্পাদক, রায়হানা নাসিম অর্থ সম্পাদক এবং শফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়।
একই সাথে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন সামসুদ্দিন তপু, মো. সামিউর নাহিয়ান ইসলাম, আথিনা রশিদ, এনামুন নাহার, মো. এনায়েত উল্লাহ, আসিফ আরাফাত ইসলাম, আব্দুস সাত্তার (গ্রীণ লাইন), সোহরাওয়ার্দী, মো. আল আমিন, সামসুদ্দিন স্বপন, ইমাম কাজী, আব্দুস সাত্তার (কক্সবাজার), সাজ্জাদ মোস্তফা, রায়হানুল হক, আইয়াছুর রহমান, মো. সিরাজ উদ্দিন, হেদায়েত উর রহমান, এইচ. এম. রাজু আহমেদ ও এম. এইচ. অপূর্ব।
কমিটি গঠনের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আবদুর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সী-ক্রুজ শিল্পের উন্নয়ন ও পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এসময় দেশের সী-ক্রুজের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।



