ঈদগাঁওতে বাস ও সিএনজি সংঘর্ষে নি/হ/ত ৩, আ-হ-ত ২



নিজস্ব প্রতিবেদক। 

কক্সবাজারের ঈদগাঁওতে হানিফ পরিবহণের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নি/হ/ত হয়েছে। 


এ ঘটনায় মা ও শিশুসহ আরও দুজন গুরুতর আ/হ/ত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সং-ঘ-র্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার তিন যাত্রী নি/হ/ত হন এবং অপর দুজন গুরুতর আ/হ/ত হয়।


দু'র্ঘ'ট'না'র পরপরই স্থানীয়রা আ'হ'ত মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তাৎক্ষণিকভাবে হ-তা-হ-ত-দের নাম-পরিচয় জানা যায়নি।