কক্সটিভি নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ার ইনানী ছোট খাল ব্রিজ সংলগ্ন এলাকায় বাপেক্স (BAPEX)-এর টিম কর্তৃক আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে:
ইনানী ও পার্শ্ববর্তী এলাকা: আলম মার্কেট, ছোট ইনানী, সিকদার পাড়া, ইনানী বাজার, সী-পার্ল, ড্রেরা, বেওয়াচ রিসোর্ট, শফির বিল, সালামত মার্কেট ও পাটোয়ারটেক।
অন্যান্য এলাকা: রূপতি, বাইলাখালি, চোয়াংখালী, মাদার বুনিয়া, সেপটখালী, মন খালি এবং চাকমা পাড়া।
এছাড়াও শ্যামলাপুর গ্রাহক সেবা কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
কাজ শেষ হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



