১ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম
Friday, April 24, 2026
নিজস্ব প্রতিবেদক::
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন। মন্ত্রীর একান্ত সচিব মো: শফিকুল আলম প্রেরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারের পৌঁছাবেন।
কক্সবাজারে পৌঁছে মন্ত্রী দিনভর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি কক্সবাজার বিমানবন্দরের চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি সরজমিনে দেখবেন। এরপর বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।
দুপুরের মন্ত্রী বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতাধীন হোটেল লাবণী, মোটেল উপল, মোটেল প্রবাল ও হোটেল শৈবাল পরিদর্শন করবেন। বিকেলে তাঁর ইনানী সৈকত ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
দিনব্যাপী সফর শেষে একইদিন রাতে তিনি নভোএয়ারের একটি ফ্লাইটে করে ঢাকায় ফিরবেন বলে সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।



