উখিয়ায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক
Wednesday, June 17, 2026
কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর আয়েশা বেগম। তিনি রাজাপালং ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে চাকরি শেষে বাসায় ফিরে নিজ বসতঘরে গলায় ফাঁস দেন আয়েশা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টদের অবহিত করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও বনিবনা না থাকায় অভিমানবশত তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
মৃতার স্বামী আবদুল্লাহর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকায়। ঘটনার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে জানা গেছে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান বলেন, এবিষয়ে তথ্য করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷



