মিয়ানমারের অভ্যন্তরিণ ঘটনা বাংলাদেশকে স্পর্শ করেতে পারবেনা-বৌদ্ধ সমিতির সভায় এমপি কাজল

সংবাদ বিজ্ঞপ্তি : মিয়ানমারের যেকোনো অভ্যন্তরিণ ঘটনা বাংলাদেশকে আগেও যেমন স্পর্শ করেতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তাঁদের চলমান সংঘাত দেশে কোন প্রভাব পড়বে না। কারণ, আমাদের ভিত্তি অনেক মজবুত বলে মন্তব্যে করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। শুক্রবার (৩ জুলাই) বেলা ১২টায় পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হল রুমে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেন, ”হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয়। মাদক নির্মূলে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কক্সবাজারসহ সারা দেশে মাদকের আগ্রাসন বেড়ে যাচ্ছে ; এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। সম্প্রীতির মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত করে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের লক্ষ্য। রামুর বৌদ্ধ বিহারের ঘটনাকে পরিকল্পিত ঘটনা উল্লেখ করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভাজন সৃষ্টি করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিলেন। কিন্তু, তাঁদের সেই পরিকল্পনা সম্মিলিতভাবে রুখে দেওয়া হয়েছে। তিনি বলেন, সম্প্রীতির শহর কক্সবাজার; এই শহরকে সুন্দর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করবো। বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের আবেদন আন্তরিকতার সাথে বাস্তবায়নের আশ্বাস দেন এমপি লুৎফুর রহমান কাজল। অভিষেক ও শপথ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান মি. অজিত রঞ্জন বড়ুয়া। সমিতির কক্সবাজার জেলার সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আর-ও বক্তব্যে রাখেন, পৌরসভার প্রশাসক শামীম আল ইমরান, কেন্দ্রীয় কমিটির সি: ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, প্রকৌশলী মৃপাংক প্রসাদ বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, পরিমল বড়ুয়া ও সুজন বড়ুয়া নিপু।