রামু উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূলের শীর্ষ মেধাবী ও তরুণদের ছানাউল্লাহ মো : ইমরান
Monday, July 06, 2026
তানিম হোসেন ইমন, কক্সটিভি রামু::
গত ২৮ জুন রামু উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন নেতৃত্বের পদধ্বনি শোনা যাচ্ছে মাঠজুড়ে। তৃণমূলের সাধারণ কর্মীরা খুঁজছেন এমন একজন নেতাকে, যিনি ছিলেন দুঃসময়ের রাজপথের বিশ্বস্ত সঙ্গী। কর্মীদের সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবে রামু উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদের জন্য তৃণমূলের সবচেয়ে পছন্দের শীর্ষ নাম হিসেবে উঠে এসেছে ছানাউল্লাহ মো ইমরান এর নাম।
কক্সবাজার বা রামুতে রাজনীতির কঠিন ও সংকটময় সময়ে যখন অনেকেরই দেখা মেলেনি, তখন উপজেলা বা জেলা ছাত্রদলের রাজপথে অবিচল ছিলেন ছানাউল্লাহ মো ইমরান। দলের দুর্দিনে বুক চিতিয়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং কর্মীদের সাহস জোগানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তৃণমূলের নেতাকর্মীদের ভাষায়, "ইমরান শুধু নেতা নয়, তিনি আমাদের দুঃসময়ের আস্থার ঠিকানা।" বিপদে-আপদে কর্মীদের পাশে থাকার এই অনন্য বৈশিষ্ট্য তাকে সাধারণ নেতাকর্মীদের হৃদয়ের মানুষে পরিণত করেছে।
বর্তমানে তিনি কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দায়িত্ব পালন করছেন। এবং কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের ইমরান এর ভুমিকা অতুলনীয় ছিলো। ইউনিয়ন পর্যায়ে সংগঠনের প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করা এবং তৃণমূলের প্রতিটি কর্মীকে এক সুতোয় গাঁথার ক্ষেত্রে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন, তা রামু উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে তার নামকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। যেকোনো পরিস্থিতিতে ধৈর্যশীল থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা তার নেতৃত্বের প্রধান শক্তি।
রামু উপজেলা ছাত্রদলকে সামনের দিনগুলোতে আরও গতিশীল, শক্তিশালী এবং ছাত্রবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য ছানাউল্লাহ মো ইমরান সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। কর্মীবান্ধব এই নেতার সততা, মেধা এবং দীর্ঘদিনের ত্যাগের কথা বিবেচনা করে কর্মীরা তাকেই সাধারণ সম্পাদক হিসেবে দেখতে বদ্ধপরিকর।
তৃণমূলের অকুন্ঠ সমর্থন এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের স্বীকৃতিস্বরূপ, রামু উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদের দৌড়ে এখন অপ্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় নাম ছানাউল্লাহ মো ইমরান।



