মাদক ও চোরাচালান প্রতিরোধে টেকনাফে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক
Sunday, July 05, 2026
কক্সটিভি নিউজ ডেস্ক::
টেকনাফে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত
টেকনাফে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে কক্সবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি), বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা টেকনাফ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



