উখিয়া জামায়াতের গণমিছিল নিয়ে এনসিপি নেতার অভিযোগ, ১১ দলীয় জোটের ব্যানার ব্যবহার নিয়ে প্রশ্ন?

আর.জে রাফি কক্সটিভির প্রতিবেদক :: কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত গণমিছিলকে ঘিরে ১১ দলীয় জোটের ব্যানার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। অভিযোগে তিনি বলেন, গণমিছিলের আগে প্রস্তুতি সভায় আমন্ত্রণ জানানো হলে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণের প্রস্তুতি নেন। তবে মিছিল শুরুর আগে ব্যানারে ১১ দলীয় জোটের বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ সময় এনসিপির নেতৃবৃন্দকে নিয়ে আপত্তি জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি উখিয়া জামায়াতের নেতৃবৃন্দের কাছে ১১ দলীয় জোটের ব্যানার ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং নিজ নিজ দলের কর্মসূচি আলাদাভাবে পালনের কথা বলেন। এনসিপি নেতা আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল হিসেবে এনসিপি উখিয়ায় সাংগঠনিক শক্তি গড়ে তুলছে। তবে এ বিষয়ে উখিয়া জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।