জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বণ্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী
Thursday, August 27, 2026
নিজস্ব প্রতিবেদক:
জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭আগস্ট ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সরকারি তত্ত্বাবধায়ক বা সমন্বয়কারী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, টেকসই উন্নয়ন, দুর্নীতি দমন ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে জেলা পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব হয়েছে। ↑



