৩ দিন ধরে নিখোঁজ হলদিয়াপালংয়ের মনির আহমদ, সন্ধান চাই পরিবার

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: কক্সবাজার থেকে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে মনির আহমদ (৬৯) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টার দিকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ মনির আহমদ উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখা এলাকার মৃত কালা মিয়ার ছেলে। তার মায়ের নাম চেমন বাহার। পরিবারের সদস্যরা জানান, মনির আহমদের শারীরিক ও মানসিকভাবে কিছুটা সমস্যা রয়েছে। এ কারণে তিনি নিজের ঠিকানা মনে করতে বা নিজ বাড়িতে ফিরে আসতে পারছেন না বলে ধারণা করা হচ্ছে। ২০ সেপ্টেম্বর সকালে কক্সবাজার থেকে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও প্যান্ট। তার গায়ের রং শ্যামলা। কেউ মনির আহমদের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: 📞 ০১৮৮৮-১৫৬১১২ 📞 ০১৯২৫-৮৮০৮৯২