প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক মানিকের অপ্রচারের প্রতিবাদে ফারুক আজমের ব্যাখ্যা



বিশেষ প্রতিবেদক : 

কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের ফেসবুক আইডি থেকে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুক আজমের নামে বিভ্রান্তিকর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাখ্যা এবং প্রতিবাদ জানিয়েছে ফারুক আজম নিজেই। ব্যাখ্যাটি নিচে হুবহু তুলে ধরা হলো। 


"আমি ফারুক আজম। কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মধ্যমবাহার ছড়া এলাকার একজন স্থায়ী বাসিন্দা। পেশায় একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলাম এবং এখনো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মানিক সাহেবের একটি ফেসবুক পোস্ট আমার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি আমাকে নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন এবং অভিযোগ করেছেন, আমি তাঁর গায়ে হাত তুলেছি ও তাঁকে গালিগালাজ করেছি।


প্রথমেই বলতে চাই, শিক্ষক সমাজের প্রতি আমার সবসময়ই শ্রদ্ধা ও সম্মান রয়েছে। বিশেষ করে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষককে আমি কখনও সম্মানের চোখে দেখি। কারন আমিও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। শিক্ষক হিসেবে মানিক সাহেবকেও আমি সম্মান করি এবং ভবিষ্যতেও করতে চাই। তবে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঘটনার প্রকৃত বিষয়টি সবার সামনে তুলে ধরা আমার দায়িত্ব বলে মনে করছি।


ঘটনার সূত্রপাত একটি শিক্ষার্থীকে কেন্দ্র করে। আমার এলাকার একজন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তার ভবিষ্যতের কথা বিবেচনা করে আমি প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলাম। একজন স্থানীয় বাসিন্দা এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে একজন শিক্ষার্থীর পক্ষে কথা বলা নিশ্চয়ই অন্যায় কিছু নয়। কি